পিসির পাইরেটেড সফটওয়্যার মুছতে পারে উইন্ডোজ ১০!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইন্ডোজ ১০
উইন্ডোজ ১০

পিসিতে অবৈধভাবে ডাউনলোড করা সফটওয়্যার ও পাইরেটেড গেম মুছে দিতে পারে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম পারে। মাইক্রোসফট সার্ভিসেস এন্ড ইউজার লাইসেন্সের চুক্তির একটি হালনাগাদ করেছে প্রতিষ্ঠানটি যাতে বলা হয়েছে, পিসির পাইরেটেড গেমগুলো মুছে দিতে পারে মাইক্রোসফট।
মাইক্রোসফট বলছে, ‘অনেক সময় আপনাদের মাইক্রোসফটের সেবা চালু রাখতে সফটওয়্যার হালনাগাদের দরকার হবে। আমরা স্বয়ংক্রিয়ভাবে আপনার পিসির সফটওয়্যার কনফিগারেশন পরিবর্তন বা সফটওয়্যার ডাউনলোডের বিষয়টি পরীক্ষা করব। এর মধ্যে যে সফটওয়্যারগুলো আমাদের সেবা পেতে বাধা দেবে, অবৈধভাবে ডাউনলোড করা গেম বা অননুমোদিত হার্ডওয়্যার যন্ত্রপাতির ব্যবহার ঠেকাব।’
ব্যক্তিগত কম্পিউটারে রাখা তথ্য নিয়ে মাইক্রোসফটের এই ‘মাতব্বরি’ অনেকেই প্রাইভেসি বা ব্যক্তিগত বিষয়ের ওপর হস্তক্ষেপ বলে মনে করছেন। এ নিয়ে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটগুলোতে নানা লেখালেখিও হচ্ছে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, উইন্ডোজ ১০ উন্মুক্ত হওয়ার তিন সপ্তাহের বেশি পার হয়ে গেল। লাখো মানুষ এই সফটওয়্যার হালনাগাদ করেছেন কিন্তু নতুন এই ওএস নিয়ে ব্যক্তিগত গোপনীয়তার বিষয়ে তাঁদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। এই ওএসের ডিফল্ট সেটিংস মাইক্রোসফটের কাছে তথ্য পাঠাতে পারে, ব্যান্ডউইথ শেয়ার করে অন্যান্য উইন্ডোজ ১০ ব্যবহারকারীকে হালনাগাদ করতে সাহায্য করতে পারে, ওয়াই ফাই শেয়ারিং ফিচার স্বয়ংক্রিয় চালু করতে পারার মতো অভিযোগ উঠছে এই ওসের বিরুদ্ধে। মাইক্রোসফটের নতুন সফটওয়্যার হালনাগাদে সম্মতি দেওয়ার ক্ষেত্রে যেসব শর্ত তাতে অনেক ‘ঘাপলা’ রেখে দিয়েছে মাইক্রোসফট। তারই একটি হচ্ছে পাইরেটেড সফটওয়্যার মুছে দেওয়ার ক্ষমতার শর্তটি।