প্রাথমিক বিজ্ঞান
অধ্যায়-৫
প্রিয় শিক্ষার্থী, প্রাথমিক বিজ্ঞানের অধ্যায়-৫ এর বহুনির্বাচনি প্রশ্নের ওপর আলোচনা করা হলো।
# সঠিক উত্তরটি খাতায় লেখো।
১। আলো কোন পদ্ধতিতে সঞ্চারিত হয়?
ক. পরিবহন খ. বিকিরণ
গ. পরিচলন ঘ. প্রতিসরণ
উত্তর: খ. বিকিরণ
২। কোনটি পদার্থ?
ক. শব্দ খ. আলো
গ. বায়ু ঘ. বিদ্যুৎ
উত্তর: গ. বায়ু
৩। নিচের কোনটির ওজন নেই?
ক. আলো খ. বায়ু
গ. পানি ঘ. গাছ
উত্তর: ক. আলো
৪। তাপ কয়টি পদ্ধতিতে সঞ্চারিত হয়?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
উত্তর: খ. ৩টি
৫। সাইকেল চালাতে কোন শক্তি প্রয়োগ করতে হয়?
ক. চুম্বক শক্তি খ. তাপশক্তি
গ. পেশিশক্তি
ঘ. আলোক শক্তি
উত্তর: গ. পেশিশক্তি
৬। আমরা শক্তিকে কীভাবে শনাক্ত করতে পারি?
ক. ওজন দেখে খ. আয়তন দেখে
গ. বস্তুর ওপর ক্রিয়া দেখে
ঘ. আকার দেখে
উত্তর: গ. বস্তুর ওপর ক্রিয়া দেখে
৭। বায়ুপ্রবাহের শক্তিকে কাজে লাগিয়ে কী চালানো হয়?
ক. ট্রেন খ. নৌকা
গ. বাস ঘ. ট্রাক
উত্তর: খ. নৌকা
৮। কাজ করার সামর্থ্যকে কী বলা হয়?
ক. শক্তি খ. সরণ
গ. বল ঘ. গতি
উত্তর: ক. শক্তি
৯। কিসের মধ্য দিয়ে শক্তির অবনতি ঘটে?
ক. কাজ করার মধ্য দিয়ে
খ. প্রয়োগের মধ্য দিয়ে
গ. রূপান্তরের মধ্য দিয়ে
ঘ. অবস্থার মধ্য দিয়ে
উত্তর: গ. রূপান্তরের মধ্য দিয়ে
১০। কাঠ কয়লা পোড়ালে শক্তির কোন রূপান্তরটি ঘটে?
ক. তাপশক্তিরাসায়নিক শক্তি
খ. আলোক শক্তিতাপশক্তি
গ. রাসায়নিক শক্তিতাপশক্তি
ঘ. রাসায়নিক শক্তি আলোক শক্তি।
উত্তর:
গ. রাসায়নিক শক্তিতাপশক্তি
১১। পদার্থের ক্ষুদ্রতম কণিকাকে কী বলা হয়?
ক. অণু খ. পরমাণু
গ. পদার্থ ঘ. শক্তি
উত্তর: খ. পরমাণু।
১২। কঠিন দশায় পদার্থের পরমাণুগুলো কীভাবে সাজানো থাকে?
ক. এলোমেলোভাবে
খ. নির্দিষ্ট অবস্থানে সাজানো থাকে গ. বন্ধন শিথিল হয়
ঘ. কোনো বন্ধন থাকে না
উত্তর: খ. নির্দিষ্ট অবস্থানে সাজানো থাকে
১৩। বিদ্যুৎ চমকানোর পেছনে কোন শক্তি কাজ করে?
ক. আলোক শক্তি
খ. তাপশক্তি
গ. শব্দশক্তি
ঘ. তড়িৎশক্তি
উত্তর: ঘ. তড়িৎশক্তি
১৪। মোমবাতি কোন ধরনের শক্তি?
ক. তাপশক্তি খ. আলোক শক্তি
গ. বিদ্যুৎশক্তি
ঘ. পেশিশক্তি
উত্তর: খ. আলোক শক্তি।
প্রধান শিক্ষক ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল