পীরগঞ্জে কম্পিউটার প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালা। সম্প্রতি উপজেলা প্রশাসনের উদ্যোগে তথ্য বাতায়ন উন্নয়নে চার দিনের এ কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল ওয়েব পোর্টাল ফ্রেম ওয়ার্ক ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সহযোগিতায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালার দুই ধাপে ইউনিয়ন তথ্যসেবা উন্নয়ন কেন্দ্রের উদ্যোক্তা, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও সচিব এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তারা প্রশিক্ষণ গ্রহণ করেন। ঠাকুরগাঁও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপ-পরিচালক (স্থানীয় সরকার) মাহফুজুর রহমান এবং ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী প্রোগ্রামার (ই-সেবাকেন্দ্র) মো. রবিউল ইসলাম এ প্রশিক্ষণ প্রদান করেন। —পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি