পীরগঞ্জে কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্র চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভাদুয়া ধনীবস্তি গ্রামে ২৭ ফেব্রুয়ারি থেকে কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্রের কার্যক্রম চালু হয়েছে। ‘গুড নেইবারস বাংলাদেশ’ এর উদ্যোক্তা। সংস্থাটির দেড় শতাধিক স্বেচ্ছাসেবী শিক্ষক পালাক্রমে এখানে প্রশিক্ষণ দেবেন। প্রশিক্ষণকেন্দ্রে ১৯টি কম্পিউটার বসানো হয়েছে। কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্রের উদ্বোধন করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুদর রউফ মণ্ডল। অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ময়নুল হক, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান রণজিৎ কুমার রায়, ‘গুড নেইবারস বাংলাদেশ, ঠাকুরগাঁও প্রকল্প ব্যবস্থাপক অখিল বাড়ৈ, প্রকল্প কর্মকর্তা বিপুল রেমাসহ অনেকে। পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি