পীরগঞ্জে কম্পিউটার ল্যাব উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ আদর্শ টেকনিক্যাল ও বিএম কলেজের ‘কম্পিউটার ল্যাব’ উদ্বোধন করা হয়েছে। গত শনিবার দুপুরে ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ হাফিজউদ্দীন আহম্মেদ ল্যাপটপে ইন্টারনেট ব্যবহার করে কম্পিউটার ল্যাবের উদ্বোধন করেন। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল সমপ্রতি ওই কলেজে আটটি কম্পিউটার প্রদান করে। ল্যাবের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রউফ মণ্ডল। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মো. ইসাহাক আলী, কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলামসহ অনেকে। —পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি