পীরগঞ্জে হলো ডিজিটাল মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে গতকালবুধবার শেষহলো দুই দিনের ডিজিটাল মেলা।এ মেলা শুরু হয়েছে মঙ্গলবার। বেলা ১১টায় মেলার উদ্বোধন করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাব্বীর আহমেদ। ডিজিটাল মেলায় ইউনিয়ন তথ্য ও সেবা উন্নয়ন কেন্দ্র (ইউআইএসসি), উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাধ্যমিক শিক্ষা বিভাগ, প্রাথমিক শিক্ষা বিভাগ, ডাচ্-বাংলা ব্যাংক এবং ব্র্যাকের সাতটি পৃথক স্টল বসানো হয়। মেলায় মাল্টিমিডিয়া ও ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের হাতে-কলমে ধারণা দেওয়া হয়।
—পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি