পুঁজিবাজারে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান অন্তর্ভুক্তির আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নির্বাহী কমিটির সদস্যরা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় বেসিসের সভাপতি এ কে এম ফাহিম মাশরুর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতে ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডের জন্য বিশেষ নীতিমালা প্রণয়ন করার আহ্বান জানান।পাশাপাশি তিনি আইপিওর ক্ষেত্রে আইসিটি খাতের প্রতিষ্ঠানগুলোর জন্য বাধ্যতামূলক সর্বনিম্ন পেইড আপ ক্যাপিটালের পরিমাণ সংশোধন করে ১০ কোটি টাকা নির্ধারণ করার অনুরোধ জানান।বেসিসের এ প্রস্তাবের ব্যাপারে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন বিএসইসি চেয়ারম্যান। —বিজ্ঞপ্তি