পুণ্ড্রনগর গড়ে তুলতে পৃষ্ঠপোষকতা করেন মৌর্য রাজাগণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক উত্তর  অংশ-৪

প্রিয় পরীক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ১নং প্রশ্নটি থাকবে ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ’-এর ওপর।

অধ্যায়-৩
১. কবে থেকে বাংলাদেশে বিভিন্ন জাতি ও ধর্মের মানুষ বসবাস করে আসছে?
ক. দীর্ঘদিন খ. প্রাচীন যুগ
গ. মধ্যযুগ ঘ. আধুনিক যুগ
উত্তর: ক. দীর্ঘদিন
২. ‘পুণ্ড্রনগর’ গড়ে তুলতে পৃষ্ঠপোষকতা করেন কারা?
ক. পাল রাজাগণ খ. সেন রাজাগণ
গ. মৌর্য রাজাগণ ঘ. খড়রা রাজাগণ
উত্তর: গ. মৌর্য রাজাগণ
৩. বাংলাদেশে কোন ধর্মীয় পুরাকীর্তি রয়েছে?
ক. কুটিলা মুড়া খ. রূপবান মুড়া
গ. গোকুল মেধ ঘ. রানির বাংলো
উত্তর: গ. গোকুল মেধ
৪. মহাস্থানগড়ের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য বলে তুমি মনে কর?
ক. গোবিন্দ ভিটা খ. পরী বিবির মাজার
গ. শালবন বিহার ঘ. ভোজ বিহার
উত্তর: ক. গোবিন্দ ভিটা
৫. সময় বিবেচনায় ওয়ারী বটেশ্বরের সঙ্গে মিল আছে নিচের কোন স্থানের?
ক. ময়নামতি খ. সোনারগাঁও
গ. পাহাড়পুর ঘ. মহাস্থানগড়
উত্তর: ঘ. মহাস্থানগড়
৬. ওয়ারী বটেশ্বরে নিচের কোন জিনিসটি পাওয়া যায়নি?
ক. ছাপাঙ্কিত মুদ্রা খ. পাথরের হাতিয়ার
গ. ব্রাহ্মী শিলালিপি ঘ. গুটিকা
উত্তর: গ. ব্রাহ্মী শিলালিপি
৭. সোমপুর মহাবিহারের চারপাশে কতটি কুঠুরি রয়েছে?
ক. ১১৩টি খ. ১৪৭টি গ. ১৭৭টি ঘ. ১৯১টি
উত্তর: গ. ১৭৭টি
৮. পাহাড়পুরে প্রাপ্ত জীবজন্তুর মূর্তিগুলো কিসের সাহায্যে তৈরি হয়েছে?
ক. পাথর খ. মার্বেল পাথর
গ. পোড়ামাটি ঘ. চিনামাটি
উত্তর: ক. পোড়ামাটি
৯. তোমার স্কুল থেকে নওগাঁর পাহাড়পুর শিক্ষা সফরে যাবে। সেখানে তুমি কী দেখবে?
ক. জাদুঘর খ. রূপবান মুড়া
গ. খোদাই পাথর ঘ. রানির বাংলো
উত্তর: ক. জাদুঘর
১০. নিচের কোনটি ময়নামতির প্রত্নস্থল?
ক.সোমপুর মহাবিহার খ. আনন্দ বিহার
গ. লখিন্দরের মেধ ঘ. গোবিন্দ ভিটা
উত্তর: খ. আনন্দ বিহার
১১. ময়নামতিতে প্রাপ্ত মূর্তিগুলো কোন ধর্মের কৃষ্টি বহন করে?
ক. হিন্দুধর্ম খ. ইহুদি ধর্ম
গ. খ্রিষ্টান ধর্ম ঘ. ইসলাম ধর্ম
উত্তর: ক. হিন্দুধর্ম
১২. বিরাট আকারের দিঘি, মসজিদ এবং পানাম নগর— এগুলো কোন শাসকের রাজধানীর স্মৃতি বহন করে?
ক. শাহজাদা আযম খ. শাহসুজা
গ. মুসা খাঁ ঘ. বৈরাম খাঁ
উত্তর: গ. মুসা খাঁ
১৩. লালবাগ দুর্গে জাদুঘর প্রতিষ্ঠার জন্য কোনটি ব্যবহার করা হয়েছে?
ক. দিওয়ান-ই-আম খ. পরী বিবির মাজার
গ. দোতলা ছোট্ট সুরম্য প্রাসাদ
ঘ. মাঝের খোলা জায়গা
উত্তর: গ. দোতলা ছোট্ট সুরম্য প্রাসাদ
১৪. আহসান মঞ্জিল কে তৈরি করেন?
ক. লর্ড ক্লাইভ খ. শায়েস্তা খাঁ
গ. শেখ এনায়েত উল্লাহ ঘ. ঈশা খাঁ
উত্তর: গ. শেখ এনায়েত উল্লাহ
১৫. ফরাসিরা আহসান মঞ্জিলের কী ছিলেন?
ক. নির্মাতা খ. মালিক
গ. ক্রেতা ঘ. নকশা প্রণয়নকারী
উত্তর: গ. ক্রেতা
১৬. সোনারগাঁয়ে লোকশিল্প যাদুঘর কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
ক. ১৯৮৫ সালে খ. ১৯৭৫ সালে
গ. ১৯৭১ সালে ঘ. ১৯৭২ সালে
উত্তর: খ. ১৯৭৫ সালে।
১৭. ওয়ারী ও বটেশ্বর গ্রামে তোমাদের স্কুল থেকে পিকনিক করতে গিয়েছিল। বলতো এ দুটি গ্রাম কোন জেলায় অবস্থিত?
ক. কাপাসিয়া খ. সোনারগাঁও
গ. নরসিংদী ঘ. গাজীপুর
উত্তর: গ. নরসিংদী।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

শিক্ষক, বিএমটিটিআই, গাজীপুর