পুরস্কার গ্যালাক্সি ট্যাব বিমানের টিকিট মোবাইল ফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর বিশ্বকাপ আয়োজন মানেই বিশেষ কিছু। অনলাইনে এবারও পাঠকদের জন্য রয়েছে ওরিয়ন-প্রথম আলো কুইজ। আজ ১৯ ফেব্রুয়ারি থেকে থাকছে প্রতিদিনের কুইজ প্রতিদিন পুরস্কার। পুরস্কার নকিয়া ২৭০০ মোবাইল ফোনসেট। প্রতি পর্বে মেগা পুরস্কার হিসেবে একজন বিজয়ী পাবেন স্যামসাংয়ের ট্যাবলেট কম্পিউটার-ফোন গ্যালাক্সি ট্যাব। এ ছাড়া পুরো আয়োজনের সঠিক উত্তরদাতাদের জন্য রয়েছে তিনটি বিশেষ পুরস্কার। পুরস্কার হিসেবে থাকছে সঙ্গীসহ ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা, ঢাকা-কাঠমান্ডু-ঢাকা, ঢাকা-কলকাতা-ঢাকা বিমান টিকিট। ১ জানুয়ারি থেকে শুরু হয়েছিল সাপ্তাহিক কুইজ, যা শেষ হয়েছে গতকাল ১৮ ফেব্রুয়ারি।কুইজে অংশ নিতে যেতে হবে প্রথম আলোর ওয়েবসাইটে (www.prothom-alo.com)। একজন অংশগ্রহণকারী প্রতি কুইজে একবারই অংশ নিতে পারবেন। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে বিজয়ী নির্ধারণ করা হবে লটারির মাধ্যমে। আর বিজয়ীদের নাম প্রকাশ করা হবে প্রথম আলো অনলাইনের কুইজ পাতায়। —নিজস্ব প্রতিবেদক