পুরস্কার পেল কম্পিউটার সোর্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইক্রোসফট বাংলাদেশের পুরস্কার পেল কম্পিউটার সোর্স লিমিটেড। সহজে মাইক্রোসফটের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা পৌঁছে দেওয়ার স্বীকৃতি হিসেবে ‘বেস্ট ওপেন ডিস্ট্রিবিউটর’ বিভাগে প্রতিষ্ঠানটিকে পুরস্কার দেওয়া হয়েছে। সোমবার রাতে রাজধানীতে ‘পার্টনার অ্যাওয়ার্ড নাইট–২০১৪’ অনুষ্ঠানে কম্পিউটার সোর্সের পরিচালক আসিফ মাহমুদ ও এস এম মুহিবুল হাসানের হাতে পুরস্কার তুলে দেন মাইক্রোসফট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সোনিয়া বশির কবির। এ সময় প্রতিষ্ঠানটির পার্টনার সেলস এক্সিকিউটিভ রুমেসা হোসেন উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি