পুরোনো বিয়ে কৌতুকে বাড়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
* পত্রিকার পাতায় চোখ রেখে স্বামী স্ত্রীকে বললেন, কী লিখেছে দেখো, স্বামীরা যেখানে গড়ে প্রতিদিন পাঁচ হাজার শব্দ ব্যবহার করে, সেখানে স্ত্রীরা করে দশ হাজার শব্দ!
স্ত্রী: ঠিকই তো আছে! স্ত্রীদের যে প্রতিটা কথা দুবার করে বলতে হয়।
স্বামী: কী বললে?
* নববিবাহিত দম্পতিকে হাসতে দেখলে সবাই জানে, কেন হাসছে। দশ বছরের দম্পতিকে হাসতে দেখলে সবাই আশ্চর্য হয়, কেন হাসছে!
* ঘুম থেকে উঠে স্ত্রী বললেন, ‘আজকের সকালটা অনেক সুন্দর!’
পরদিনও একই কথা, ‘চমৎকার একটা সকাল আজ!’
এবং তার পরদিনও, ‘কী সুন্দর সকাল!’
বিরক্ত স্বামী জিজ্ঞেস করলেন, ‘প্রতিদিন তোতাপাখির মতো এই বুলি আওড়ানোর অর্থ কী?’
স্ত্রী বললেন, ‘কেন, মনে নেই সেদিন বলেছিলে, “একটা সুন্দর সকালে যেদিকে দুচোখ যায়,
চলে যাব”!’