বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নির্বাহী পরিষদের নির্বাচনে পুরো প্যানেলের জয় পেয়েছে ‘টিম ৩৬০’। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী অপর প্যানেল ছিল ‘অ্যাকশন টিম’।রাজধানীর কারওয়ান বাজারে বেসিস মিলনায়তনে গতকাল সোমবার সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান স্বদেশ রঞ্জন সাহা জানান, সাধারণ ও সহযোগী ভাগে মোট ৪১৪ জন ভোটারের মধ্যে ৩৩৮ জন ভোট দেন।বাতিল হয়েছেতিনটি ভোট।কার্যনির্বাহী পরিষদে নির্বাচিত এই নয়জন সদস্যদের মধ্যে দপ্তর বণ্টনের নির্বাচন হবে আগামীকাল বুধবার।এরপরই বেসিসের নতুন কমিটির ঘোষণা করা হবে।গণনার পর কালরাত আটটার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে এ কে এম ফাহিম মাশরুরের নেতৃত্বে টিম ৩৬০ নয়টি পদেই বিজয়ী হয়। নির্বাচিতরা হলো—এম রাশিদুল হাসান (প্রাপ্ত ভোট ১৯৬), এ কে এম ফাহিম মাশরুর (১৮৭), শামীম আহসান (১৮৭), রাসেল টি আহমেদ (১৭৮), সৈয়দ আলমাস কবির (১৭৮), এ বি এম রিয়াজুদ্দিন মোশারফ (১৭২), নাভিদ-উল-হক (১৬৬), শাহ ইমরাউল কায়ীশ (১৫৮) এবংসহযোগী সদস্য উত্তম কুমার পাল (৩৮)। ভোটারদের মধ্যে সদস্য ভাগে ২৬৭ জন ও সহযোগী সদস্যদের মধ্যে ৭১ জন ভোট দেন। —জিয়াউর রহমান চৌধুরী