পুরোনো পিসি থেকে ভালো পারফরম্যান্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন কেনার পর কম্পিউটারে যেমন গতি পাওয়া যেত, পিসি পুরোনো হওয়ার পর আর সে রকম গতি পাওয়া যায় না। এসব ক্ষেত্রে ভাইরাস ছাড়া আরও অনেক কারণেই পিসির গতি কমে যেতে পারে।পুরোনো পিসির গতি বাড়াতে— নিয়মিত ডিস্ক ডিফ্রাগমেন্ট করুন। সম্ভব হলে প্রতি সপ্তাহে একবার। যথাসম্ভব কম ইউজার অ্যাকাউন্ট ব্যবহার করুন। একটিমাত্র ইউজার অ্যাকাউন্ট রাখা ভালো। হার্ডডিস্কের প্রতি পার্টিশনেই ৩০ শতাংশ জায়গা ফাঁকা রাখার চেষ্টা করুন।ফয়সাল হাসান