প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উটপাখির দুটি ডিমের নিচের অর্ধাংশের আবরণ বা খোসায় আঁকা হয়েছে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশসহ বিশ্বের মানচিত্র। আর সেগুলো সংযুক্ত করে তৈরি ভূগোলকটি আধুনিক গবেষণাগারে কার্বন পরীক্ষায় জানা যায়, এটি ১৫০৪ সালের তৈরি। গবেষকদের দাবি, এটিই আমেরিকার মানচিত্র-সংবলিত সবচেয়ে পুরোনো ভূগোলক। এর আগে প্রায় একই ধরনের একটি ভূগোলক পাওয়া গিয়েছিল, যা ১৫১০ সালের তৈরি। আমেরিকার সবচেয়ে পুরোনো মানচিত্র-সংবলিত ভূগোলকটি অজ্ঞাত এক ব্যক্তি লন্ডনের একটি মেলা থেকে গত বছর কিনে নেন। এই মানচিত্রে বিভিন্ন দৈত্য-দানবের ছবি আঁকা রয়েছে। পাশাপাশি রয়েছে বিভিন্ন নামে দক্ষিণ আমেরিকা (নতুন বিশ্ব) ও ব্রাজিলের উল্লেখ। ছবি আঁকার ধরন দেখে কেউ কেউ ধারণা করছেন, ভূগোলকটি ফ্লোরেন্সের (ইতালি) প্রখ্যাত শিল্পী লেওনার্দো দা ভিঞ্চির শিল্পকর্ম। লাইভসায়েন্স।