পুরোনো স্মার্টফোনের গতি বাড়ানোর কিছু উপায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরোনো স্মার্টফোনের গতি কমে যাওয়ায় ছোটখাটো কোনো কাজ করতেও মাঝে মাঝে অনেক সময় লেগে যায়। কিন্তু সামান্য বুদ্ধি খাটালেই এ সমস্যা থেকে মুক্তি পেতে পারেন স্মার্টফোন ব্যবহারকারীরা।

ইন্টারনাল মেমোরির ওপর চাপ বেশি পড়লে অনেক সময় স্মার্টফোনের গতি কমে যায়। এ জন্য ফোনের ইন্টারনাল মেমোরি থেকে ছবি, এমপিথ্রি ফাইল, ভিডিও ফাইলগুলো সরিয়ে এক্সটার্নাল মেমোরিতে স্থানান্তর করা যেতে পারে। এ ক্ষেত্রে এসডি কার্ড হতে পারে আদর্শ সমাধান।

নিয়মিতভাবে ফার্মওয়্যার আপডেট না করলে স্মার্টফোনের গতি কমে যেতে পারে। কাজেই নিয়মিতভাবে ফার্মওয়্যার আপডেট করতে হবে। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’।

ভাইরাস কিংবা ম্যালওয়্যারের আক্রমণ থেকে সব সময় সতর্ক থাকতে হবে। এ জন্য স্মার্টফোনে ভালো অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হবে। এ ছাড়া কিছু কিছু অ্যাপ্লিকেশন ব্যবহার করে স্মার্টফোনের গতি বাড়ানো সম্ভব।