প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশেরে আমরা করি এত্তগুলা লাভ
আমজনতার মামা সে তো অসাম ভাবসাব!
বেল্ট-পিস্তল পায়ে জুতা হাতে ধরা লাঠি
মিটিং-সিটিং হলেই মামা ফাটায়ে দেয় লাথি!
মামার লাথি সাম্যবাদী মামার লাথি ‘সেই’
নারী–পুরুষ পেটায় সমান, ছাড়ে না কাউকেই!
পিটায়ে মামা পার পেয়ে যায়, কেউ করে না জেরা
পুলিশ মামা বেশিই ভালো, পুলিশ মামা সেরা।
পুলিশ মামা, চালায়ে যাও, উই লাভ ইউ, ম্যান
পুলিশ মামা, পুলিশ মামা, আমরা তোমার ফ্যান!