প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল (অর্ডার গ্রহণ)
রাস্তায় কেউ যেন জড়ো হতে না পারে, বুঝতে পেরেছ?
ইয়েস, স্যার!
কারও নিরাপত্তায় যেন কোনো বিঘ্ন না ঘটে! ইজ দ্যাট ক্লিয়ার?
ইয়েস, স্যার! ইয়েস, স্যার!
দুপুর (অর্ডার পালন)
কইছিলাম না, মাইরের মধ্যে ভাইটামিন আছে?
কিন্তু কী ভাইটামিন? ভাইটামিন A to Z হইলে আমিও একটু খাইতাম!
বিকেল (সাসপেন্ড অর্ডার)

আরে মিয়া, তোমার তো কপাল খুইলা গেছে! তোমার নামে সাসপেন্ড অর্ডার আসছে!
থ্যাংক ইউ, স্যার। এই কয় দিন বউ-বাচ্চা নিয়ে একটু ছুটি কাটাতে পারব!
রাত (আউট অব অর্ডার)
বাবা, এরপর তুমি যদি কোনো মানুষকে রাস্তায় পেটাও, তাহলে একটা মুখোশ পরে নিয়ো!
মানে?
তোমাকে টিভিতে আর পেপারে মানুষ পেটাতে দেখে আমার সব বন্ধু আমার সঙ্গে আড়ি নিয়েছে।