পুলিশের মতো খেলনা, খেলনার মতো পুলিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের মতো খেলনা
পুলিশের মতো খেলনা

নিজের খুদে প্রতিকৃতি দেখে রীতিমতো আঁতকে উঠেছিলেন হ্যাম্পশায়ারের কনস্টেবল রব থমাস! ঘটনাটি খুলেই বলি। থমাসের এক সহকর্মী বাজার থেকে কিছু খেলনা কিনেছিলেন। খেলনাগুলোর মধ্য থেকেই আবিষ্কার করেন একটি ছোট্ট পুলিশ, যা কিনা দেখতে থমাসের মতো। এমনকি থমাসের ব্যাজ নম্বরও খেলনা পুলিশটির ব্যাজ নম্বরের সঙ্গে হুবহু মিলে যায়। দুজনের কলারেই লেখা আছে ১৩৩৭! থমাস বলেন, ‘আমার পরিবারও খেলনাটি দেখে বেশ মজা পেয়েছে। স্ত্রী হাসতে হাসতে বলেছে, স্বামীকে প্লাস্টিক আকারে পেয়ে সেও দারুণ খুশি!’ ডেইলি মেইল