পুলিৎজার বিজয়ী স্থাপত্য সমালোচক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনগা স্যাফরন
ইনগা স্যাফরন

দীর্ঘ সময় ধরে লিখছেন স্থাপত্যবিষয়ক নানা সংবাদ আর নিবন্ধ। বিশ্বখ্যাত নানা স্থাপনা নিয়েই লিখেছেন তিনি। স্থাপত্যের নানা বিষয় নিয়ে লেখালেখির ব্যাপারে বরাবরই আগ্রহী ইনগা স্যাফরন। সম্প্রতি পেয়েছেন পুলিৎজার পুরস্কার। সমালোচনা বিভাগে এ পুরস্কার পান তিনি। ১৯৯৯ সাল থেকে ‘চেইঞ্জিং স্কাইলাইন’ শিরোনামে প্রতি শুক্রবার দ্য ফিলাডেলফিয়া ইনকিউরিয়ার পত্রিকায় স্থাপত্য, নকশা আর পরিকল্পনা নিয়ে লিখে চলেছেন।
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ায় জন্ম ইনগার। হার্ভার্ড ইউনিভার্সিটির স্কুল অব ডিজাইন থেকে স্নাতক সম্পন্ন করেছেন। এবারই প্রথম পুলিৎজার পুরস্কার পেলেও মনোনয়ন পেয়েছিলেন ২০০৪, ২০০৮ ও ২০০৯ সালে। ২০১০ সালে পেয়েছেন জেন বার্ড আরবান জার্নালিজম পুরস্কার।
জনসাধারণের বসবাসের উপযোগী এলাকা কিংবা দেশের বিভিন্ন স্থানের স্থাপত্য, নকশা ইত্যাদির ক্ষেত্রে কোনো সমস্যা কিংবা নকশা ত্রুটির বিষয়গুলো নিয়ে নিয়মিত কাজ করেন ইনগা।একই সঙ্গে রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতি বিষয়েও নিয়মিত লিখে থাকেন। তাঁর বিশেষ কলামের কারণেই শহরের নানা উন্নয়ন কর্মকাণ্ডে যুক্ত হয়েছে নতুন অনেক বৈশিষ্ট্য। দ্য ফিলাডেলফিয়া ইনকিউরিয়ার-এ যোগদানের আগে সাবেক সোভিয়েত ইউনিয়নের দ্য ইনকিউরিয়ার-এ বিশেষ প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন ইনগা। সেখানেও লেখার মূল বিষয় ছিল স্থাপত্য। ১৯৮৫ সালে দ্য ইনকিউরিয়ার-এ যোগ দেওয়ার আগে আয়ারল্যান্ডের একটি সাময়িকীতে লেখালেখির মাধ্যমে সাংবাদিকতায় হাতেখড়ি। স্থাপত্য বিষয়ে একাধিক বইও লিখেছেন। এ বিষয়ে আগ্রহ আছেবলেই এখন পর্যন্ত কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। পুরস্কার পেয়েকাজে আরও উৎসাহী হয়েছেন এবং আরও কাজ করে যেতে চান ইনগা।
গ্রন্থনা: নুরুন্নবী চৌধুরী
তথ্যসূত্র: পুলিৎজার, হার্ভার্ড ইউনিভার্সিটি