পূজা ও ঈদের ছুটি শুরু ৮ অক্টোবর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে শারদীয় দুর্গাপূজা ও ঈদুল আজহা উপলক্ষে ৮ অক্টোবর থেকে ছুটি শুরু হচ্ছে।
আজ শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল প্রাধ্যক্ষদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ৭ অক্টোবর দুপুর একটার দিকে আবাসিক হলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে জানা গেছে, ৮ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষাসংক্রান্ত ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। ২৬ ও ২৭ অক্টোবর যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের অফিস ও ক্লাস-পরীক্ষা চালু হবে।
বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলের প্রাধ্যক্ষ ও প্রাধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান প্রথম আলো ডটকমকে এ খবর নিশ্চিত করেছেন।