
২০১৪ সালের এসএসসির প্রস্তুতি-৫
বহুনির্বাচনি প্রশ্ন অংশ-৫
প্রিয় এসএসসি পরীক্ষার্থী, শুভেচ্ছা নিও। আজ বাংলা ২য় পত্রের কিছু বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
ধ্বনিতত্ত্ব ও ধ্বনি পরিবর্তন
২৬। ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কী?
ক. ভাষা সংক্ষেপণ খ. শব্দের মিলন
গ. নতুন শব্দ গঠন ঘ. বাক্য অলংকরণ
সঠিক উত্তর: গ. নতুন শব্দ গঠন
২৭। ধাতু বা প্রকৃতির অন্ত্য ধ্বনির আগের ধ্বনিকে কী বলে?
ক. গুণ খ. উপধা গ. টি ঘ. ইৎ
সঠিক উত্তর: খ. উপধা
২৮। যে শব্দকে বা কোনো শব্দের যে অংশকে আর কোনো ক্ষুদ্রতর অংশে ভাগ করা যায় না, তাকে কী বলে?
ক. প্রত্যয় খ. সন্ধি গ. প্রকৃতি ঘ. সমাস
সঠিক উত্তর: গ. প্রকৃতি
২৯। যেসব ধাতু বিশ্লেষণ করা যায় না, তাদের নাম কী?
ক. সাধিত ধাতু খ. মৌলিক ধাতু
গ. যৌগিক ধাতু ঘ. সংযোগমূলক ধাতু
সঠিক উত্তর: খ. মৌলিক ধাতু
৩০। ধাতু কিংবা প্রাতিপদিকের সঙ্গে যুক্ত হলে প্রত্যয়ের লোপ পাওয়া অংশকে কী বলে?
ক. উপধা খ. টি গ. ইৎ ঘ. বৃদ্ধি
সঠিক উত্তর: গ. ইৎ
৩১। কৃৎ প্রত্যয় সাধিত পদটিকে কী বলা হয়?
ক. বিভক্তিযুক্ত পদ খ. সমাসবদ্ধ পদ
গ. কৃদন্ত পদ ঘ. সমস্ত পদ
সঠিক উত্তর: গ. কৃদন্ত পদ
৩২. ধ্বনিনির্দেশক চিহ্নকে কী বলে?
ক. বর্ণ খ. শব্দ গ. বাক্য ঘ. স্বরধ্বনি। সঠিক উত্তর: ক. বর্ণ
৩৩. স্পর্শধ্বনি কয়টি?
ক. ১৮টি খ. ২৫টি গ. ৪০টি ঘ. ১১টি । উত্তর: খ. ২৫টি
৩৪. ব্যাকরণের কাজ কী?
ক. ভালো বক্তা তৈরি করা খ. ভালো লেখক তৈরি করা
গ. ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা নিরূপণ করা
ঘ. দ্রুত লেখন শেখানো
সঠিক উত্তর: গ. ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা নিরূপণ করা
৩৫. পূর্ব ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তনকে কী বলে?
ক. প্রগত সমীভবন খ. পরাগত গ. প্রগত ঘ. মধ্যগত।
সঠিক উত্তর: ক. প্রগত সমীভবন।
ণ-ত্ব ও ষ-ত্ব বিধান
১. কোন জাতীয় শব্দে ‘ষ’-এর ব্যবহার হয় না?
ক. তৎসম খ. বিদেশি গ. সংস্কৃত ঘ. তদ্ভব
সঠিক উত্তর: খ. বিদেশি
২. কোন জাতীয় শব্দে ‘ণ’-এর ব্যবহার হয় না?
ক. খাঁটি বাংলা ও বিদেশি শব্দে খ. তদ্ভব শব্দে গ. তৎসম শব্দে ঘ. দেশি শব্দে
সঠিক উত্তর: ক. খাঁটি বাংলা ও বিদেশি শব্দে
৩. কোন জাতীয় শব্দের বানানে মূর্ধন্য ব্যবহূত হয়?
ক. তৎসম খ. তদ্ভব গ. দেশি ঘ. বিদেশি
সঠিক উত্তর: ক. তৎসম
৪. সাধারণত ণ-ত্ব ও ষ-ত্ব বিধান কোন শব্দে ব্যবহূত হয়?
ক. তদ্ভব শব্দে খ. তৎসম শব্দে গ. দেশি শব্দে ঘ. বিদেশি শব্দে
সঠিক উত্তর: খ. তৎসম শব্দে।
সন্ধি
১. ধ্বনির উদ্দেশ্য কোনটি?
ক. শব্দের মিলন খ. বর্ণের মিলন
গ. ধ্বনিগত মাধুর্য সম্পাদন ঘ. শব্দগত মাধুর্য সম্পাদন
সঠিক উত্তর: গ. ধ্বনিগত মাধুর্য সম্পাদন
২. সন্ধির প্রধান সুবিধা কী?
ক. উচ্চারণের সুবিধা খ. লেখার সুবিধা
গ. পড়ার সুবিধা ঘ. শোনার সুবিধা
সঠিক উত্তর: ক. উচ্চারণের সুবিধা
৩. ‘সন্ধি’ বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
ক. ধ্বনিতত্ত্ব খ. শব্দতত্ত্ব গ. রূপতত্ত্ব ঘ. বাক্যতত্ত্ব
সঠিক উত্তর: ক. ধ্বনিতত্ত্ব
৪. যে ক্ষেত্রে উচ্চারণে আয়াশের লাঘব হয় অথচ ধ্বনিমাধুর্য রক্ষিত হয় না, সে ক্ষেত্রে কিসের বিধান নেই?
ক. সমাসের খ. প্রত্যয়ের গ. সন্ধির ঘ. বচনের
সঠিক উত্তর: গ. সন্ধির
৫. ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরবর্ণ মিলে কোন সন্ধি হয়?
ক. ব্যঞ্জনসন্ধি খ. স্বরসন্ধি
গ. বিসর্গসন্ধি ঘ. নিপাতনে সিদ্ধ সন্ধি
সঠিক উত্তর: ক. ব্যঞ্জনসন্ধি।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল