পূর্বধলায় তথ্য ও সেবাকেন্দ্র স্থাপন নিয়ে কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার পূর্বধলা উপজেলার অ্যাক্টিভিটি ফর রিফরমেশন অব বেসিক নিডস—আরবারের উদ্যোগে সম্প্রতি পূর্বধলায় ‘তথ্য ও সেবাকেন্দ্র স্থাপন ও পরিচালনার সম্ভাবনা’ বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ টেলিসেন্টার নেটওয়ার্কের (বিটিএন) সহযোগিতায় তথ্য ও জ্ঞানসমৃদ্ধ ডিজিটাল পূর্বধলা বিনির্মাণে আরবান কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক। আরবানের প্রধান নির্বাহী সৈয়দ আরিফুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন বিটিএনের মহাসচিব শহীদ উদ্দিন, হোগলা ইউপি চেয়ারম্যান কুতুবুজ্জামান খানসহ অনেকে। —মো. গোলাম মোস্তফা, নেত্রকোনা (পূর্বধলা)