পূর্বধলায় তথ্য প্রদর্শন বক্স স্থাপনবিষয়ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় তথ্যসেবা নিশ্চিত করতে সম্প্রতি উপজেলা পরিষদের সভাকক্ষে বেসরকারি সংস্থা অ্যাক্টিভিটি ফর রিফরমেশন অ্যান্ড বেসিক নিডসের (আরবান) উদ্যোগে বৈদ্যুতিক তথ্য প্রদর্শন বক্স স্থাপনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পূর্বধলা সদর বাজার, উপজেলা পরিষদ চত্বর ও আরবান আইটির সামনে তিনটি বৈদ্যুতিক তথ্য প্রদর্শন বক্স স্থাপন করা হবে বলে কর্মশালায় জানানো হয়। এসব বক্সে কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে হালনাগাদ তথ্য প্রদর্শন করা হবে বলে সভায় জানানো হয়।মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে ও ডিনেটের সহযোগিতায় পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এরশাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মসিহুর রহমান ও জারিয়া ইউপির চেয়ারম্যান আমিনুল ইসলাম মণ্ডল। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আরবানের নির্বাহী পরিচালক সৈয়দ আরিফুজ্জামান, ডিনেটের উপপরিচালক মোশারফ হোসেন, আবুল আরশাদ প্রমুখ। —পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি