পূর্বধলায় তথ্য প্রদর্শন বোর্ড চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সেবার তথ্য তুলে ধরতে গত বৃহস্পতিবার নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বৈদ্যুতিক তথ্য প্রদর্শন বোর্ড চালু করা হয়েছে। উপজেলা সদরের চারটি স্থানে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন অ্যাক্টিভিটি ফর রিফরমেশন অব বেসিক নিডস-আরবানের উদ্যোগে ওই বোর্ড স্থাপন করা হয়েছে। পূর্বধলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শহিদুল্লাহ খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এরশাদ হোসেন। বক্তব্য দেন আরবানের নির্বাহী পরিচালক সৈয়দ আরিফুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তারেক মাহমুদ, ডিনেটের ঊর্ধ্বতন সহকারী পরিচালক তরিফুর রহমান খানসহ অনেকে। —পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি