পূর্বধলায় তথ্যকর্মীদের প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রগুলো কার্যকরভাবে পরিচালনার জন্য এর উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পাঁচ দিনব্যাপী তথ্যকর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সেবা সংস্থা একটিভিটি ফর রিফরমেশন অব বেসিক নীডস (আরবান)-এর উদ্যোগে প্রশিক্ষণে উপজেলার ১১টি ইউনিয়নের তথ্যকর্মীরা অংশ নেন। সম্প্রতি এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। সনদ বিতরণ অনুষ্ঠানে আরবানের প্রধান নির্বাহী সৈয়দ আরিফুজ্জামান। —পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি