প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাপী হরেক আয়োজনে যখন চলছে বর্ষবরণ উৎসব, তখন দুই নারী প্রসব করলেন ২০১৩ সালের সর্বশেষ দুই শিশুসন্তান এবং ২০১৪ সালের প্রথম দুই শিশুসন্তান। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গত ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৮ মিনিটে একটি মেয়েসন্তান জন্ম দেন ইয়ালেনি স্যান্টোস তোহালিনো। আর তিনিই ১ জানুয়ারি রাত ১২টা এক মিনিটে একটি ছেলেসন্তান প্রসব করেন। ওই যমজ ভাইবোনের জন্ম হয়েছে দুই ভিন্ন বছরে। কানাডার টরন্টোয় কয়েক মুহূর্তের ব্যবধানে ২০১৩ ও ২০১৪ সালে দুই মেয়েশিশুর জন্ম দেন আরেক মা। তাঁর প্রথম প্রসবটি হয় ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫২ মিনিটে এবং দ্বিতীয়টি ১ জানুয়ারি রাত ১২টা ৩৮ সেকেন্ডে। উভয় যমজ ও প্রসূতি সুস্থ বর্তমানে সুস্থ। এবিসি নিউজ।