পৃথিবী এক ঘণ্টার জন্য অন্ধকারে (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ৩১ মার্চ রাতে আর্থ আওয়ার উপলক্ষে ১৩০টিরও বেশি দেশ এক ঘণ্টার জন্য বাতি নিভিয়ে রাখে। সারা বিশ্বের মতো ‘আর্থ আওয়ার’ বাংলাদেশেও পালিত হয়েছে। শনিবার রাত সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত জ্বালানি ব্যবহারে সচেতনতা বৃদ্ধির জন্য বাতি নিভিয়ে রাখার কর্মসূচি পালন করা হয়।জ্বালানি সাশ্রয় ও পরিবেশবিষয়ক সচেতনতার জন্য বিশ্বে ২০০৭ সাল থেকে প্রতি বছর এ দিনটি পালিত হয়ে আসছে।এক ঘণ্টার জন্য অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউসের বাতি নিভিয়ে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দা মনিকা বার্গেইন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমি মনে করি, এটা চমত্কার উদ্যোগ। সিডনি অপেরা হাউস থেকে যেটা শুরু হলো তা পুরো বিশ্বের জন্য উদাহরণ।’দক্ষিণ কোরিয়ায় ৪৬ বছরের এক বাসিন্দা ওন গো বলেন, ‘এভাবে এক ঘণ্টার জন্য বাতি নিভিয়ে খুব বেশি কাজ হবে না।’বিদ্যুত্ সাশ্রয় করার জন্য প্রতীকী অর্থে ‘আর্থ আওয়ার’ কর্মসূচি পালনকালে এক ঘণ্টার জন্য অন্ধকারে ডুবে যায় পৃথিবী।জ্বালানি সাশ্রয়ে জনগণকে সচেতন করে তুলতে ২০০৭ সালের ৩১ মার্চ থেকে প্রতি বছর এ কর্মসূচি পালন করা হয়। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পৃথিবীকে বাঁচাতে ও বাঁচতে গত বছর বিশ্বের ১৩০টি দেশের মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল। প্রতি বছর মার্চের শেষ শনিবার নিজ নিজ দেশের স্থানীয় সময় রাত সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত আর্থ আওয়ার পালনকারী লোকজন এই এক ঘণ্টা নিজ বাড়ি কিংবা কর্মস্থলের বিজলি বাতি নিভিয়ে রাখেন। উষ্ণায়নের বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে বিশ্বব্যাপী এই উদ্যোগ নিয়েছে ‘ডব্লিউডব্লিউএফ’ নামের একটি পরিবেশবাদী সংগঠন।২০০৭ সালে অস্ট্রেলিয়ার সিডনিতে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছিল। তিন বছর পর ২০১০ সালে ১২৮টি দেশ এ আয়োজনকে সমর্থন দিয়েছিল। এ বছর সংখ্যা আরও বেড়েছে। আর্থ আওয়ার বিষয়ে আরও তথ্য জানা যাবে http://www.earthhour.org/ লিংকে ক্লিক করলে।