পৃথিবী 'গ্রাস' করেছিল কোনো গ্রহ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাড়ে ৪০০ বছর আগে নবীন পৃথিবীর সঙ্গে বুধ গ্রহের সমান কোনো গ্রহের সংঘর্ষ হয়েছিল বলে মনে করেন গবেষকেরা।
সাড়ে ৪০০ বছর আগে নবীন পৃথিবীর সঙ্গে বুধ গ্রহের সমান কোনো গ্রহের সংঘর্ষ হয়েছিল বলে মনে করেন গবেষকেরা।

আমাদের এই পৃথিবীর অভ্যন্তর এত উত্তপ্ত কেন এবং কেনইবা পৃথিবীতে চৌম্বকক্ষেত্র তৈরি হলো তার নতুন একটি ব্যাখ্যা খুঁজে পেয়েছেন গবেষকেরা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক তাঁদের সাম্প্রতিক এক গবেষণাপত্রে জানিয়েছেন, আমাদের নবীন পৃথিবী গঠনের সময় বুধগ্রহের সমান কোনো একটি গ্রহকে ‘গ্রাস’ করেছিল বা এ রকম কোনো গ্রহের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিল। একই কারণে পৃথিবীর উপগ্রহ চাঁদের উৎপত্তি হয়েছে। এ ছাড়াও পৃথিবীতে দুর্লভ কিছু উপাদানের উপস্থিতির ব্যাখ্যাও এ তত্ত্বের মাধ্যমে দেওয়া যায়। নেচার সাময়িকীতে প্রকাশিত হয়েছে গবেষণা সংক্রান্ত নিবন্ধ।
বর্তমানে পৃথিবী গঠনের তত্ত্বগুলোয় গ্রহাণুর সঙ্গে সংঘর্ষের কথা বলা হয়। কিন্তু এতে পৃথিবীর অত্যন্ত গরম অভ্যন্তর ভাগ ও চৌম্বকক্ষেত্রের ব্যাখ্যা দেওয়া সম্ভব হয় না। গবেষকেদের দাবি, বুধ গ্রহের সমান কোনো গ্রহের সঙ্গে সংঘর্ষের ফলে পৃথিবীর সংঘর্ষের তত্ত্বটিতে এর ব্যাখ্যা দেওয়া সম্ভব।
পৃথিবীর সঙ্গে বুধগ্রহের সমান ওই গ্রহের সংঘর্ষে ঘটেছিল ৪৫০ কোটি বছর আগে। ওই গ্রহ সালফার সমৃদ্ধ ছিল কিন্তু তাতে অক্সিজেন ছিল কম। পৃথিবীর সঙ্গে সংঘর্ষে তেজস্ক্রিয় ইউরেনিয়াম ও থোরিয়ামের মতো উপাদান সৃষ্টি হয়েছিল যা পৃথিবীর কেন্দ্রে তাপ সৃষ্টির জন্য দায়ী।