পৃথিবীকেন্দ্রের ঘূর্ণনহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীর কেন্দ্রের ঘূর্ণন একই হারে ঘটে না; বরং সময়ভেদে ভিন্ন হয়। আর বর্তমান ঘূর্ণনহার অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি। অস্ট্রেলিয়ার একদল গবেষক এমনটিই দাবি করেছেন। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির পাঁচজন গবেষকের একটি দল নতুন একটি গাণিতিক পদ্ধতি ব্যবহার করে গত পাঁচ দশকে সংঘটিত ভূমিকম্প নিয়ে গবেষণা করে। পৃথিবীর সৃষ্টি ও বিবর্তন সম্পর্কে বিস্তারিত জানার লক্ষ্যে দলটি গ্রহের কেন্দ্র ও ভূত্বকের মধ্যবর্তী স্তর নিয়ে গবেষণার ভিত্তিতে জানায়, আশির দশকে পৃথিবীর কেন্দ্রের ঘূর্ণন ছিল সবচেয়ে কম। কিন্তু সাম্প্রতিক বছরগুলোয় এই হার বেড়েছে। সাধারণত বছরে শূন্য দশমিক ২৫ থেকে শূন্য দশমিক ৪৮ ডিগ্রি একক হারে এই ঘূর্ণনহার বাড়ে। আগামী কয়েক দশকে এই হার বেড়ে এক ডিগ্রি একক পর্যন্ত পৌঁছাতে পারে। সিডনি মর্নিং হেরাল্ড।