পৃথিবীতে পুরুষের সংখ্যা কমবে না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রমশ পুরুষ নির্ধারক `ওয়াই' ক্রোমোজোমের জিন কমে যাচ্ছে এবং এই ক্রোমোজোম ক্রমশ সংকুচিত হয়ে পড়ছে। গবেষকেরা ধারণা করছিলেন, ফলে একসময় এই ক্রোমোজোম নিশ্চিহ্ন হয়ে পৃথিবীতে পুরুষের সংখ্যা কমে যেতে পারে এবং ৫০ লাখ বছর নাগাদ হয়তো পৃথিবী থেকে পুরুষ নিশ্চিহ্ন হয়ে যাবে। তবে সাম্প্রতিক আরেকটি গবেষণায় অক্সফোর্ড ও সুইডিশ এগ্রিকালচার ইউনিভার্সিটির গবেষকেরা আগের ধারণাটি সঠিক নয় বলেই মত দিয়েছেন।বংশপরম্পরায় বৈশষ্ট্যি স্থানান্তরের মূল হলো ক্রোমোজোম। দেহ কোষগুলোতে থাকে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসে থাকে ক্রোমোজোম। মানুষের নিউক্লিয়াসে ২৩ জোড়া ক্রোমোজোম থাকে। যার মধ্যে এক জোড়ার কাজ ভ্রূণ গঠনের সময় লিঙ্গ নির্ধারণ, বাকি ২২ জোড়ার কাজ ভ্রূণ গঠনের সময় থেকে শুরু করে সারা জীবন ধরে বিভিন্ন দৈহিক বৈশিষ্ট্যের উন্মেষ অব্যাহত রাখা। `এক্স ওয়াই' ক্রোমোজোম দিয়ে পুরুষ আর `এক্স এক্স' ক্রোমোজোম অর্থ নারী বোঝান হয়।এক খবরে ডেইলি মেইল জানিয়েছে, `ওয়াই' ক্রোমোজোমের সংকোচনের বিষয়টি পরীক্ষা করতে গবেষকেরা মুরগির ক্ষেত্রে `ডবি্লউ' ক্রোমোজোম নিয়ে গবেষণা করেছেন। গবেষকেরা পুরুষের পুনঃ উত্পাদনের ক্ষেত্রে পুরুষের `য়াই' ক্রোমোজোম ও মুরগির `বি্লউ' ক্রোমোজোমের মধ্যে মিল পেয়েছেন। গবেষণার ফল প্রকাশিত হয়েছে প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস (পিএনএএস) সাময়িকীতে। গবেষকেরা জানিয়েছেন,`লিঙ্গ নির্ধারণ ও সন্তান জন্মের জন্য এই ক্রোমোজোম গুরুত্বপূর্ণ। ওয়াই ক্রোমোজোম সংকুচিত হচ্ছে এটা ঠিক; তবে পুরুষ নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মতো সংকুচিত হবে না।'গবেষণাপত্রটির লেখক ইউসিএল ডিপার্টমেন্ট অব জেনেটিকস, ইভোলিউশন অ্যান্ড এনভায়রনমেন্টের গবেষক জুডিথ মাঙ্ক। তিনি জানিয়েছেন, জন্মদান বা পুনঃ উত্পাদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে দীর্ঘ সময়ে ওয়াই ক্রোমোজোম টিকে থাকবে। সময়ের ব্যবধানে গুরুত্বপূর্ণ অনেক জিন ক্রোমোজোম থেকে হারিয়ে গেলেও বংশপরম্পরা টিকিয়ে রাখতে ওয়াই ক্রোমোজোম নিশ্চিহ্ন হবার নয়।