পৃথিবীতে ফিরেছে ড্রাগন (ভিডিও)
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) রসদ সরবরাহের নয় দিনের সফল অভিযান শেষে পৃথিবীতে ফিরেছে যুক্তরাষ্ট্রের বেসরকারি নভোযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুল। এক খবরে রয়টার্স জানিয়েছে, গত বৃহস্পতিবার দিনের বেলায় ক্যালিফোর্নিয়া উপকূলবর্তী সাগরে আছড়ে পড়ে ড্রাগন। ড্রাগনের সফলভাবে পৃথিবীতে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বেসরকারি কোম্পানি হিসেবে ক্যালিফোর্নিয়ার ‘স্পেসএক্স’ আইএসএসে তাদের প্রথম ঐতিহাসিক মিশন শেষ করল।ড্রাগনের সফল অভিযান প্রসঙ্গে স্পেসএক্সের প্রধান নির্বাহী এলন মাস্ক জানিয়েছেন, ‘আমি পৃথিবীর সবচেয়ে সুখী এখন।’আইএসএসের নভোচারীদের জন্য খাবারসহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে গিয়েছিল ড্রাগন।গত সপ্তাহে মহাকাশ স্টেশনে পৌঁছার পর নভোচারীরা এর ডালা খুলে রসদ সংগ্রহ করেছিল। এরপর ড্রাগন আবার পৃথিবীর পথ পাড়ি দেয়। যাওয়ার সময় ড্রাগনে ছিল জিনিসের ১২০০ পাউন্ড (৫৪৪ কেজি) রসদ।
উল্লেখ্য, নাসা সম্প্রতি ব্যক্তিমালিকানাধীন মহাকাশযান ব্যবহারের অনুমতি দিয়েছে। গবেষণা ছাড়াও মহাকাশ ভ্রমণ ব্যবসায়ও ড্রাগনকে কাজে লাগানোর পরিকল্পনা করেছেন স্পেসএক্সের প্রধান নির্বাহী এলন মাস্ক। মহাকাশ ভ্রমণবিলাসীরা তাই অর্থ-কড়ি গুছিয়ে এবারে মহাকাশ ভ্রমণের স্বপ্ন দেখতেই পারেন।