পৃথিবীর কঠিনতম সুডোকু!
পাশের ছবিতে যে সুডোকুটি দেখানো হয়েছে, হতে পারে এখন পর্যন্ত পৃথিবীতে তৈরি করা সব সুডোকুর মধ্যে এটিই কঠিনতম। এমনই দাবি এ সুডোকুটি তৈরি করা ফিনল্যান্ডের গণিতবিদ আর্টো ইনকালার। তিনি বলেন, যদি একটি সুডোকু কতটুকু কঠিন সেটা মাপার জন্য ১ থেকে ৫-এ স্কেলিংকরা হয়, যেখানে ১ হবে সবচেয়ে সহজ সুডোকু এবং ৫ হবে সবচেয়েকঠিন সুডোকুর জন্য, তা হলে এই সুডোকুটির জন্য নম্বর হবে ১১! একটি সুডোকু মূলত একটি ৯x৯ বর্গক্ষেত্র, যেটাকে ৯টি ৩x৩ বর্গক্ষেত্রে ভাগ করা যায়। এই বর্গের প্রতিটি সারি, কলাম এবং ছোট ৩x৩ বর্গক্ষেত্রের প্রতিটিতে ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যাগুলো ঠিক একবার করে থাকে। সাধারণত সুডোকু সমাধান করার জন্য বর্গে যে সংখ্যাগুলো দেওয়া আছে, সেগুলোর ওপর নির্ভর করে খালি বাক্সগুলোতে কী কী সংখ্যা বসানো যায়, সেটা নির্ধারণ করা হয়। একটি সুডোকু সাধারণত কেবল একভাবে সমাধান করা সম্ভব। আর্টো ইনকালা বলেন, এই সুডোকুটি সমাধানের জন্য শুধু যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলোর ওপর নির্ভর করলে চলবে না।বরং ফাঁকা বাক্সগুলোর কোনো একটিতে একটি সংখ্যা বসানো হলে অন্য বাক্সগুলোতে যে যে সম্ভাবনা তৈরি হয় সেগুলো মাথায় রাখতে হয়। এ রকম অনেক চাল একসঙ্গে মাথায় এনে সমাধান করতে গেলেই বোঝা যায় কোন সম্ভাবনাটি সঠিক এবং কোনগুলো ভুল। এ সুডোকুর সমাধান করতে এ রকম পরপর ১০টি চাল পর্যন্ত চিন্তা করতে হতে পারে। সূত্র: দ্য টেলিগ্রাফ পত্রিকা অবলম্বনেকোন সুডোকুই পৃথিবীর কঠিনতম সুডোকু কি না সেটা মাপার কোনো সার্বজনীন পরিমাপ নেই। সুতরাং এটিই যে পৃথিবীর কঠিনতম সুডোকু, সেটা নিশ্চিত হয়ে বলার কোনো উপায় নেই। এখানে উল্লেখিত সব মন্তব্য এ সুডোকু যিনি তৈরি করেছেন তাঁর মতামত ও মূল্যায়নের ভিত্তিতে উল্লেখ করা হয়েছেগণিত ইশকুল ডেস্ক