
শূন্যস্থান পূরণ অংশ-১০
প্রিয় শিক্ষার্থী, বিজ্ঞান বিষয়ে ২ নম্বর প্রশ্ন থাকবে ‘শূন্যস্থান পূরণ’-এর ওপর। তোমাদের চর্চার জন্য নিচে এর কিছু নমুনা দেওয়া হলো।
অধ্যায়-৮
১২. যে পথে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে তা —।
উত্তর: উপবৃত্তাকার।
১৩. পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে এক পাশে একটু —।
উত্তর: হেলে।
১৪. পৃথিবীর মেরুরেখাটি কক্ষের সঙ্গে — ডিগ্রি কোণ করে হেলে আছে। উত্তর: ৬৬।
১৫. সূর্যের আলো একসঙ্গে চাঁদের — আলোকিত করে।
উত্তর: অর্ধেকটা।
১৬. চাঁদের নিজস্ব — নেই। উত্তর: আলো।
১৭. চাঁদ পৃথিবীর — ঘোরে। উত্তর: চারদিকে।
১৮. সকল কৌশলকেই — পদ্ধতি বলা হয়।
উত্তর: বৈজ্ঞানিক।
১৯. তত্ত্ব সৃষ্টি করতে — চিন্তা প্রয়োজন। উত্তর: উদ্ভাবনী।
২০. পৃথিবীর অন্যতম বৈশিষ্ট্য হলো —। উত্তর: বায়ুমণ্ডল।
অধ্যায়-৯
১. অন্য সব প্রাণী থেকে মানুষের — ভিন্ন।
উত্তর: জীবনধারা।
২. মানুষ পাথর ঘষে অস্ত্র বানিয়েছে — বছর আগে।
উত্তর: ২০ লাখ।
৩. মানুষ আগুন জ্বালানো ও আগুন নিয়ন্ত্রণ শিখেছে — হাজার বছর আগে। উত্তর: ৫০।
৪. — সঙ্গে প্রযুক্তি বদলে যাচ্ছে ও বিকশিত হচ্ছে।
উত্তর: সময়ের।
৫. আধুনিক সভ্যতায় — মেনে চলা খুব জরুরি।
উত্তর: সময়।
৬. প্রয়োজনবোধ হলো উদ্ভাবনের —। উত্তর: উত্স।
৭. জ্বর হলে — দিয়ে তাপমাত্রা মাপ। উত্তর: থার্মোমিটার।
৮. আধুনিক প্রযুক্তির সবচেয়ে বড় বিস্ময় হলো —।
উত্তর: তথ্যপ্রযুক্তি।
৯. বিজ্ঞান ও প্রযুক্তি গভীরভাবে —। উত্তর: সম্পর্কিত।
১০. বিজ্ঞানের ভিত্তি ছিল —। উত্তর: অনুসন্ধিত্সা।
১১. কোনো পূর্ব — নিয়ে উদ্ভাবন সম্ভব ছিল না।
উত্তর: পরিকল্পনা।
১২. বিজ্ঞানের কাজ হলো প্রকৃতির নিয়ম — করা।
উত্তর: আবিষ্কার।
১৩. বিজ্ঞানের অগ্রগতি — ওপরে নির্ভরশীল।
উত্তর: প্রযুক্তির।
১৪. প্রযুক্তি — সভ্যতার মতোই পুরোনো। উত্তর: মানব।
১৫. ১৭০০ সাল পর্যন্ত — প্রযুক্তির অগ্রগতি ছিল খুব ধীরগতির। উত্তর: কৃষি।
১৬. কৃষি প্রযুক্তির দ্বিতীয় যুগটি হলো — সার ব্যবহারের।
উত্তর: রাসায়নিক।
১৭. রাসায়নিক সার দিয়ে — জমিকে উর্বর করা সম্ভব।
উত্তর: অনুর্বর।
১৮. কৃষি প্রযুক্তির একটি হলো — ইঞ্জিনিয়ারিং।
উত্তর: জেনেটিক।
১৯. নির্বিচারে প্রযুক্তির ব্যবহার বড় ধরনের — বয়ে আনতে পারে। উত্তর: বিপদ।
২০. দ্রুত গাড়ি চালালে — ঘটতে পারে। উত্তর: দুর্ঘটনা।
২১. গাড়ি থেকে নির্গত — পরিবেশকে দূষিত করে।
উত্তর: গ্যাস ও ধোঁয়া।
২২. জমিতে কীটনাশক ব্যবহার করার সময় — হতে হবে।
উত্তর: সাবধান।
২৩. পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেলে মেরু অঞ্চলের — গলে যায়। উত্তর: বরফ।
২৪. বিজ্ঞান ও প্রযুক্তির শিক্ষা — হতে হবে।
উত্তর: মানবিক।
অধ্যায়-১০
১. যন্ত্র প্রযুক্তি মানুষের — লাঘব ঘটিয়েছে।
উত্তর: কায়িক শ্রমের।
২. তথ্যপ্রযুক্তিতে — কাঁচামাল বা সম্পদ। উত্তর: তথ্য।
৩. তথ্যকে প্রক্রিয়াকরণ করে — প্রাপ্তি হলো উত্পাদন বা আউটপুট। উত্তর: উন্নততর তথ্য।
৪. তথ্যপ্রযুক্তির বড় অগ্রগতি হলো —।
উত্তর: ছাপাখানার উদ্ভাবন।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল