প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যোতির্বিজ্ঞানীদের একটি দল মহাশূন্যে এমন একটি প্রাচীন বামন নক্ষত্র শনাক্ত করেছেন, যেটি সম্ভবত এ পর্যন্ত আবিষ্কৃত নক্ষত্রগুলোর মধ্যে সবচেয়ে শীতল ও অনুজ্জ্বল৷ অতি শীতলতার কারণে এটি কার্বন স্ফটিকে পরিণত হয়ে কার্যত হীরায় রূপান্তরিত হয়েছে৷ যুক্তরাষ্ট্রের উইসকনসিন-মিলওয়কি িবশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেভিড ক্যাপলান ও তাঁর সহযোগী জ্যোতির্বিদেরা নক্ষত্রটি আবিষ্কারের কাজে উচ্চপ্রযুক্তির দূরবীক্ষণযন্ত্র (টেলিস্কোপ) ব্যবহার করেন৷ হীরক নক্ষত্রটি মূলত কোনো আদি তারকার ধ্বংসাবশেষ৷ কোটি কোটি বছরে তা ধীরে ধীরে শীতল ও অনুজ্জ্বল বস্তুতে পরিণত হয়েছে৷ এটির আনুমানিক বয়স ছায়াপথের সমান; প্রায় এক হাজার ১০০ কোটি বছর৷ অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল সাময়িকীতে এ-সংক্রান্ত গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে৷ আইএএনএস৷