পেঙ্গুইনের কৌশল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরফাচ্ছাদিত মহাদেশ অ্যান্টার্কটিকার বাসিন্দা বড় পেঙ্গুইনরা (এম্পেরর পেঙ্গুইন) নিজেদের উষ্ণ রাখতে বিশেষ কৌশলের আশ্রয় নেয়। দক্ষিণ মেরুর বরফশীতল ঠান্ডা থেকে আত্মরক্ষার জন্য এরা একে অন্যের সঙ্গে গা ঘেঁষাঘেঁষি করে থাকে এবং থেমে থেমে ধীরে ধীরে চলাফেরা করে। দৃশ্যটা অনেকটা তীব্র যানজটে আটকে থাকা এলোমেলো গাড়ির সারির মতো। জার্মানির একদল গবেষক এ তথ্য জানিয়েছেন। নিউ জার্নাল অব ফিজিকস সময়িকীতে প্রকাশিত ওই গবেষণায় বলা হয়, সম্মিলিত পথচলার সময় প্রতিটি পেঙ্গুইন পাশের সঙ্গীর ডাকে সাড়া দিতে বা কোনো দিকে এগোতে মাত্র দুই সেন্টিমিটার নড়াচড়া করে। হাজার হাজার পেঙ্গুইনের এমন পদক্ষেপকে সাগরে বহমান ঢেউ বলে বিভ্রম হয়। আর এই কৌশল অবলম্বন করে ছোট আকারের পেঙ্গুইনরা তুলনামূলক বড় পেঙ্গুইনদের সঙ্গে মিশে যাওয়ার সুযোগও পায়। টেলিগ্রাফ।