পেটেন্ট অফিসে অ্যাপলের হাতঘড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিনের গুজব, ‘আইওয়াচ’ নামে একটি হাতঘড়ি তৈরি করছে অ্যাপল। এবারে সে গুজবটির সত্যতা মিলেছে। এক খবরে বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পেটেন্ট আদালতে হাতঘড়ির পেটেন্টের আবেদন করেছে অ্যাপল।পেটেন্ট আদালতে অ্যাপল যে নথি জমা দিয়েছে সে অনুযায়ী, অ্যাপলের তৈরি এ হাতঘড়িতে থাকবে নমনীয় টাচস্ক্রিন ডিসপ্লে, যা স্মার্টফোনসহ অন্যান্য ইলেকট্রনিক পণ্যের সঙ্গে সংযোগ তৈরি করবে।এদিকে প্রযুক্তি বিশ্লেষকেরা এ ধরনের পরিধেয় প্রযুক্তিপণ্যের ভবিষ্যত সম্পর্কে ইতিবাচক মন্তব্য করেছেন। এবিআই রিসার্চের গবেষকেরা জানিয়েছেন, ২০১৮ সাল নাগাদ প্রাঢ ৫০ কোটি পরিধেয় প্রযুক্তিপণ্য বিক্রি হবে।অবশ্য হাতঘড়ি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি অ্যাপল কর্তৃপক্ষ।