পেটেন্ট দ্বন্দ্ব মেটাতে অ্যাপলকে স্যামসাংয়ের প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়াতে পেটেন্ট দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে অ্যাপল ইনকরপোরেশনকে একটি লিখিত প্রস্তাব পাঠিয়েছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্ট স্যামসাং।গ্যালাক্সি ট্যাবের টাচস্ক্রিন সুবিধা নিয়ে অস্ট্রেলিয়াতে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে অ্যাপল ও স্যামসাং। অ্যাপল দাবি করেছে গ্যালাক্সি ট্যাবের এই সুবিধাটি তাদের পেটেন্ট অধিকারভুক্ত। এ নিয়ে বেশ কিছুদিন ধরে সিডনির একটি আদালতে মামলা লড়ছে দুই প্রযুক্তি প্রতিষ্ঠান। স্যামসাংয়ের এই প্রস্তাবটি অ্যাপলের সঙ্গে তাদের পেটেন্ট দ্বন্দ্ব মিটিয়ে ফেলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে অভিহিত করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।স্যামসাং ইলেকট্রনিকসের আইনজীবী ডেভিড ক্যাটারনস এ নিয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি। তবে অ্যাপলের আইনজীবী স্টিভেন বার্লি সিডনি আদালতে জানিয়েছেন, এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছতে অ্যাপল কিছুদিন সময় নেবে।এর আগে অস্ট্রেলিয়ার ফেডারেল আদালতের নির্দেশনা অনুযায়ী স্যামসাং অস্ট্রেলিয়াতে গ্যালাক্সি ট্যাবের বিক্রি (১০.১) বন্ধ করার ব্যাপারে একমত হয়।গতকাল আদালতে এ-সংক্রান্ত একটি শুনানি অনুষ্ঠিত হয়। তাতে দুই পক্ষই নিজেদের যুক্তি উপস্থাপন করলেও এ ব্যাপারে কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেনি। ৪ অক্টোবর এ ব্যাপারে আবার শুনানি অনুষ্ঠানের কথা রয়েছে।গত সপ্তাহে স্যামসাং গ্যালাক্সি ট্যাবের ১০.১ সংস্করণ থেকে বেশ কয়েকটি ফিচার সরিয়ে নেওয়ার ক্ষেত্রে একমত হয়। এর পরপরই অ্যাপলের সঙ্গে তাদের দ্বন্দ্ব বেশ কিছুটা কমে যায়। একই সঙ্গে টাচস্ক্রিন নিয়ে অ্যাপলের সঙ্গে এই পেটেন্ট-যুদ্ধ বন্ধ হওয়ার আশঙ্কাও তৈরি হয়। ব্লুমবার্গ।