পেটেন্ট নিয়ে অ্যাপলের বিরুদ্ধে নকিয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের সবচেয়ে বেশি মোবাইল ফোনসেট নির্মাতা অন্যতম মুঠোফোন তৈরির প্রতিষ্ঠান নকিয়া অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেডের তৈরি আইপ্যাডের বিরুদ্ধে প্রযুক্তি বিধিলঙ্ঘনের মাধ্যমে ডেটা প্রেরণের অভিযোগ করেছে। পেটেন্টসহ নানা বিষয়ে এ দুই প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন অভিযোগ পাল্টা অভিযোগের ঘটনা আগেও ঘটেছে।এর আগে নকিয়া অ্যাপলের জনপ্রিয় ফোন আইফোনের বিরুদ্ধেও এ ধরনের অভিযোগ করেছিল। নকিয়ার পেটেন্ট লাইন্সেস বিভাগের মহাব্যবস্থাপক পাল মিলিন বলেন, আমাদের উল্লেখযোগ্য উন্নয়ন কার্যক্রম এবং নকিয়ার নানা বিষয় রক্ষা করতেই এমন উদ্যোগ নিয়েছি। এক তথ্য বিবরণীতে নকিয়া জানায়, নকিয়া ১১ হাজার পেটেন্ট গবেষণা ও উন্নয়নে প্রায় পাঁচ হাজার ১০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। গত বছর নকিয়া অ্যাপলের বেশ কিছু পণ্যে নকিয়ার পোটেন্ট লঙ্ঘন করার অভিযোগ করে। অ্যাপলের এ অভিযোগের জবাবে নকিয়ার স্মার্টফোনেও অ্যাপলের পেটেন্ট করা প্রযুক্তি ব্যবহারের অভিযোগ করে। নকিয়ার এ অভিযোগ ছাড়াও অ্যাপলের বিরুদ্ধে তাইওয়ানের এইচটিসি, গুগলের জনপ্রিয় নেক্সাস ওয়ান ফোনের পেটেন্ট করা প্রযুক্তি ব্যবহারের অভিযোগ রয়েছে। প্রযুক্তির এ অগ্রসরতার সময়ে প্রযুক্তি খাতে এ ধরনের পেটেন্ট সমস্যা সমাধানে চুক্তিপত্র থাকা উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অ্যাপলের আইপ্যাড (ট্যাবলেট কম্পিউটার) যুক্তরাষ্ট্রের বাইরে ২৮ মে বাজারে আসছে বলে প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে। —বিবিসি