পেটেন্ট নিয়ে গুগল ও অ্যাপল একসঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল ও প্রযুক্তিপণ্য নির্মাতা অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেড েপটেন্ট-সংক্রান্ত মামলার বিষয়গুলো খারিজের ব্যাপারে একমত হয়েছে৷ এ বিষয়ে সম্প্রতি প্রতিষ্ঠান দুটি যৌথ বিবৃতিও দিয়েছে। এতে প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে জানানো হয়, েপটেন্ট সংশোধনের ব্যাপারে এখন থেকে যৌথভাবে কাজ করবে গুগল ও অ্যাপল। বেশ কয়েকটি েপটেন্টবিষয়ক মামলায় জড়িয়ে পড়ায় এ সমঝোতায় পৌঁছানোর সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠান দুটি৷ দ্বন্দ্বে না জড়িয়ে কীভাবে এ সমস্যার সমাধান করা যায়, মূলত সেটি নিয়েই কাজ করার ব্যাপারে একমত হয়ে ইতিমধ্যে চুক্তিও করেছে প্রতিষ্ঠান দুটি। তবে পেটেন্ট বিনিময় বা পারস্পরিক পেটেন্ট ব্যবহারসংক্রান্ত বিষয়গুলো নিয়ে কিছু জানা যায়নি৷ এর আগে চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি আদালত গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত স্যামসাংকে অ্যাপলের দুটি পেটেন্ট ভঙ্গের দায়ে জরিমানা করেন৷ একই আদালতে স্যামসাংয়ের পেটেন্ট ভঙ্গের অভিযোগে অ্যাপলেরও জরিমানা হয়।
ক্রমাগত মামলায় জড়িয়ে পড়ে উভয় প্রতিষ্ঠানই বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়ছে৷ বিভিন্ন মামলার রায়ে যে পরিমাণ জরিমানা দেওয়া লাগছে, সেটিকে কীভাবে নিরসন করা যায়, সে জন্য দুই প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিরা একমত হওয়ার উদ্যোগ নেন। আর প্রতিটি পেটেন্ট বিষয়কে কীভাবে নিজেদের মধ্যে ঠিক করে নেওয়া যায় অর্থাৎ আদালত পর্যন্ত যেতে না হয়, সে ব্যাপারেও একমত হন প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা৷ আর এর ফলেই যৌথভাবে কাজ করার ঘোষণা দেয় শীর্ষ দুটি প্রযুক্তি প্রতিষ্ঠান।
উল্লেখ্য, স্মার্টফোনের অপারেটিং সিস্টেমের দিক দিয়ে এগিয়ে থাকা অ্যান্ড্রয়েড বর্তমান বাজারের ৮০ ভাগ দখল করে আছে। —বিবিসি অবলম্বনে কাজী আলম