পেটেন্ট মামলায় ‘আইপ্যাড মিনি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপলের আইপ্যাড মিনিতেও পেটেন্ট লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ করেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট।২১ নভেম্বর স্যামসাং কর্তৃপক্ষ অ্যাপলের বিরুদ্ধে করা পৃথক একটি মামলায় অ্যাপলের নতুন পণ্য আইপ্যাড মিনি, আইপড টাচের বিভিন্ন মডেলের নাম যুক্ত করেছে। স্যামসাংয়ের অভিযোগ, আইপ্যাড মিনি, আইপডের বিভিন্ন মডেলে বিল্ট ইন স্পিকার ও এক্সটার্নাল অডিও আউটপুট পোর্টের পেটেন্ট লঙ্ঘন করেছে অ্যাপল। এর আগে আদালত মামলার অভিযোগে নতুন পণ্য যুক্ত করার নির্দেশ দিলে আইফোন ৫ স্মার্টফোনটিও যুক্ত করেছিল স্যামসাং।এর আগে আগস্ট মাসে যুক্তরাষ্ট্রের একটি আদালত স্যামসাংয়ের বিরুদ্ধে পেটেন্ট ভঙ্গের রায় দিয়ে ১০৫ কোটি ডলার জরিমানা করেছিলেন। সম্প্রতি অ্যাপল ও এইচটিসির মধ্যকার পেটেন্ট সংক্রান্ত সমঝোতার বিষয়টি স্যামসাংকে জানানোর নির্দেশ দিয়েছেন আদালত। এই মামলার পরবর্তী শুনানি হবে ৬ ডিসেম্বর।