প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কম্পিউটারে সিডি অথবা পেনড্রাইভ ঢোকালে অনেক সময় মাই কম্পিউটারে ঢুকে তা ওপেন করতে হয়। ইচ্ছে করলে আপনি Desktop media নামের একটি সফটওয়্যার দিয়ে ডেস্কটপ থেকেই সিডি/পেনড্রাইভ ওপেন করতে পারবেন। মাত্র ৩৭৬ কিলোবাইটের এই সফটওয়্যারটি http://mediafire.com/? n1y2ynjdggw থেকে নামিয়ে নিন। এখন জিপ ফাইলটি ওপেন করে সফটওয়্যারটি ইনস্টল করুন। এর পর থেকে সিডি বা পেনড্রাইভ পিসিতে ঢোকালে ডেস্কটপে স্বয়ংক্রিয়ভাবে তার শর্টকার্ট আইকন চলে আসবে। তবে আপনি ইচ্ছে করলে অন্যান্য ড্রাইভের আইকনও ডেস্কটপে আনতে পারেন। খেয়াল করুন, নিচে ডান পাশে Desktop media নামের একটি আইকন এসেছে। আইকনে ক্লিক করে Option-এ যান, কোন কোন ড্রাইভ পিসিতে সংযুক্ত হলে তার শর্টকার্ট আইকন স্বয়ংক্রিয়ভাবে ডেস্কটপে আসবে তা এখান থেকে নির্বাচিত করা যাবে। —খালেদ মাহমুদ খান