পেনড্রাইভের ভাইরাস দূর করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেনড্রাইভে ভাইরাস বা ওয়ার্ম থাকলেও অনেক সময় তা শনাক্ত করা যায় না। তবে চাইলে আপনি সহজেই পেনড্রাইভের ভাইরাস শনাক্ত করতে পারেন। এ জন্য আপনার ইউএসবি পোর্টে পেনড্রাইভটি লাগানোর পর Start/run-এ গিয়ে cmd লিখে কমান্ড অপশন খুলুন। এখন মাই কম্পিউটারে ঢুকে আপনার পেনড্রাইভ কোন ড্রাইভ হিসেবে আছে, তা জেনে নিন। যেমন, ড্রাইভ লেটার যদি L হয়, তাহলে কমান্ড অপশনে L: লিখে এন্টার করুন। এরপর dir/w/o/a/p এই নির্দেশটি (কমান্ড) হুবহু লিখে এন্টার চাপুন। এখন আপনি পেনড্রাইভে থাকা ফাইলের তালিকা দেখতে পারবেন। ফাইলের তালিকায় Bha.vbs, Iexplore.vbs, RVHost.exe, Ravmon.exe, New_Folder.exe, Autorun.inf ইত্যাদি নামের কোনো ফাইল অথবা .exe এক্সটেনশনের কোনো ফাইল আছে কি না দেখুন। যদি এ রকম কোনো ফাইল দেখতে পান তাহলে attrib -h -r -s -a *.*কমান্ড লিখে এন্টার করুন। এখন del filename কমান্ড লিখে এন্টার চাপুন। এখানে filename-এর জায়গায় ওই ফাইলের নাম হুবহু লিখতে হবে। যেমন, আপনি যদি Autorun.inf ফাইলটি মুছতে চান, তাহলে del Autorun.inf লিখে এন্টার করুন।এভাবে আপনি পেনড্রাইভের সন্দেহজনক ফাইলগুলো মুছে ফেলতে পারেন। এ ছাড়া সম্ভব হলে সর্বোচ্চ সুরক্ষার জন্য নিয়মিত হালনাগাদ অ্যান্টিভাইরাস সফটওয়্যার দিয়ে পেনড্রাইভ সম্পূর্ণ স্ক্যান করুন। —খালেদ মাহমুদ খান, টাঙ্গাইল