পেপ্যালের ৩ বিকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে বসে বিদেশে কাজ করে উপার্জিত অর্থ দেশে আনার জনপ্রিয় পদ্ধতি পেপ্যাল বাংলাদেশে চালু হচ্ছে না—এমন খবরে অনেকেই আহত হয়েছেন, বিশেষ করে ফ্রিল্যান্সাররা। বিশ্বের প্রায় ১৯৩টি দেশে পেপ্যাল চালু থাকলেও অনেক দেশে পেপ্যাল ব্যবহারের সুবিধা নেই।
তবে পেপ্যালের বিকল্পও আছে বেশ কিছু। অনেক বিকল্পের মধ্যে নির্ভরযোগ্য তিনটি সেবার কথা এখানে উল্লেখ করা হলো।

স্ক্রিল
স্ক্রিল

স্ক্রিল
www.skrill.com
সম্প্রতি মানিবুকারস থেকে স্ক্রিলে নামান্তর হওয়া প্রতিষ্ঠানটি বাংলাদেশি ফ্রিল্যান্সারদের কাছে বেশ জনপ্রিয়। বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য কোনো ধরনের কার্ড ইস্যু না করলেও সহজে বাংলাদেশি কোনো ব্যাংকের মাধ্যমে দেশে অর্থ নিয়ে আসা যায়। মোটামুটি সব অনলাইন কাজের বাজারগুলো স্ক্রিলের মাধ্যমে অর্থ উত্তোলন সমর্থন করে।

পেযা
পেযা

পেযা
www.payza.com
বাংলাদেশ ব্যাংক কর্তৃক স্বীকৃত প্রথম প্রতিষ্ঠান হিসেবে পেযা বাংলাদেশে স্থানীয় কার্যালয় চালু করে সেবা দেওয়া শুরু করে। প্রতিষ্ঠানটির জনপ্রিয়তা বাড়তে শুরু করলেও ওডেস্ক, ফ্রিল্যান্সার ডটকমের মতো মার্কেটপ্লেস পেযা সমর্থন করে না। তবে বেশ কিছু ই-কমার্স ওয়েবসাইটে পেযার মাধ্যমে কেনাকাটা করা যাবে।

পেওনিয়ার
পেওনিয়ার

পেওনিয়ার
www.payoneer.com
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটি মূলত বিভিন্ন অনলাইনভিত্তিক প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে অর্থ উত্তোলনের সুবিধা দেয়। নির্দিষ্ট ফির বিনিময়ে আন্তর্জাতিক মাস্টারকার্ড ডেবিট কার্ড প্রদান করে, যার মাধ্যমে আপনি অর্থ উত্তোলন, সরাসরি অর্থ গ্রহণ ও অনলাইনে কেনাকাটা করতে পারবেন।