পেশাজীবীদের জন্য যোগাযোগ ওয়েবসাইট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেশাজীবীদের সামাজিক যোগাযোগের নতুন একটি ওয়েবসাইট চালু হয়েছে। এই সাইটের নাম প্যারাকলস। ‘একক প্ল্যাটফর্মে সব সুবিধা’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছে সাইটটির। পেশাজীবী একক ব্যক্তি অ্যাকাউন্টে নিজের জীবনবৃত্তান্তসহ অভিজ্ঞতাগুলো এতে তুলে ধরতে পারবেন। ফলে অন্য পেশাজীবীদের সঙ্গে যোগাযোগ কার্যকর হবে। প্যারাকলসে চাকরির তথ্য রয়েছে। আছে ‘বিজনেস ডক্যুমেন্টস’ নামে এক তথ্যভান্ডার। এ সাইটে পেশাজীবীদের পেশাভিত্তিক নানা তথ্য, পরামর্শ ইত্যাদি রয়েছে। সাইটটির ঠিকানা: www.paracalls.com। ] —বিজ্ঞপ্তি