পেশানির্ভর ঝগড়ার ভাষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বামীর পেশার ওপর নির্ভর করে ঝগড়ার সময় স্ত্রীদের ভাষা কেমন হতে পারে—
পাইলটের স্ত্রী: পাখা গজিয়েছে?
শিক্ষকের স্ত্রী: আমাকে শেখাতে এসো না!
রংমিস্ত্রির স্ত্রী: চেহারা পাল্টে দেব কিন্তু!
ধোপার স্ত্রী: আজকে তোমার কপালে কঠিন ধোলাই আছে!
অভিনেতার স্ত্রী: আমার সঙ্গে নাটক করবে না, খবরদার!
দন্ত চিকিৎসকের স্ত্রী: মেরে দাঁত ভেঙে ফেলব একেবারে!
চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের স্ত্রী: সারাটা জীবন বেহিসাবিই রয়ে গেলে। একটু হিসাব করে চলো।
প্রকৌশলীর স্ত্রী: সব পার্টস ঢিলা করে দিলে পরে বুঝবে!
স্থপতির স্ত্রী: ঠিকঠাকমতো কথা বলো, নইলে চেহারার ডিজাইন পাল্টে দেব বললাম।
বিপণন কর্মকর্তার স্ত্রী: বেশি কথা বললে একদম অনলাইনে বেচে দেব।
ফাহিম-উল-হক