পোকা ও রোগের মেরুমুখী যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফসলের বিভিন্ন রোগ ও ক্ষতিকর পোকামাকড় বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে পৃথিবীর বিষুব অঞ্চল থেকে মেরুর দিকে ছড়িয়ে পড়ছে। ফলে উষ্ণতাজনিত কারণে খাদ্যশস্য সংকটের যে আশঙ্কা রয়েছে, তা আরও মারাত্মক রূপ নিতে পারে। কারণ, নতুন অঞ্চলে কীটপতঙ্গ ও রোগের বিস্তার মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব এক্সেটারের বিশেষজ্ঞ ড্যান বেব্বারের নেতৃত্বে একদল গবেষক এসব পোকা ও রোগ নিয়ে গবেষণা করেন। তাঁরা যুক্তরাজ্যের সেন্টার ফর এগ্রিকালচারাল বায়োসায়েন্স ইন্টারন্যাশনালে ১৯৬০ সালে সংরক্ষিত বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণে দেখতে পান, ফসলের ক্ষতিকর বিভিন্ন পোকা প্রজাতি প্রতিবছর গড়ে ২ দশমিক ৭ কিলোমিটার বেগে মেরু অঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই হার বৈশ্বিক উষ্ণতা পরিবর্তনের হারের কাছাকাছি। নেচার।