পোর্টেবল হার্ডডিস্ক বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টুইনমস ব্রান্ডের হাইপারড্রাইভ ও প্রোলিংক সিরিজের ৫০০ গিগাবাইট বহনযোগ্য হার্ডডিস্ক ড্রাইভ বাজারে এসেছে। ২.৫ ইঞ্চি আকৃতির এ হার্ডডিস্কে রয়েছে ইউএসবি ২.০০ প্রযুক্তি, ৮/১৬ মেগাবাইট ক্যাশ মেমোরি এবং এলুমিনিয়াম চেসিস। এ হার্ডডিস্কগুলো উইন্ডোজ ২০০০ থেকে শুরু করে উইন্ডোজ ০৭ পর্যন্ত সব অপারেটিং সিস্টেম, ম্যাকিন্টোশ ১০ দশমিক ৩এক্স অথবা তার চেয়ে লেটেস্ট সিস্টেম, লিনাক্স ২.৪-সহ যেকোনো অপারেটিং সিস্টেম সমর্থন করে থাকে। স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের বাজারে আনা তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ হার্ডডিস্কটির দাম সাত হাজার ২০০ টাকা। —বিজ্ঞপ্তি