পোশাকশিল্পের জন্য অনলাইন ট্র্যাকিং সফটওয়্যার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোশাক শিল্পের সঙ্গে সম্পর্কিত বায়ার, বায়িং হাউজ, উত্পাদনকারী এবং যন্ত্রাংশ সরবরাহকারীদের একই প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ দেবে একটি সফটওয়্যার। এ ধরনের অনলাইন ট্র্যাকিং সফটওয়্যার ‘আরএমজি হাব’ উন্নয়নে কাজ করছে ন্যাসেনিয়া আইটি নামের বাংলাদেশের একটি প্রতিষ্ঠান।পোশাক শিল্পের জন্য বাংলাদেশের প্রথম অনলাইন ট্র্যাকিং সফটওয়্যার আরএমজি হাব, দাবি করে ন্যাসেনিয়া আইটির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে বাংলাদেশের ১২ টি প্রতিষ্ঠান এ আরএমজি হাব সফটওয়্যার ব্যবহার করছে। এটা ব্যবহার করাও সহজ।বিস্তারিত জানা যাবে আরএমজি হাবের ওয়েবসাইটে।