পৌ র নী তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থনৈতিক স্বাধীনতার  অর্থ অভাব থেকে মুক্তি—রুজভেল্ট
অর্থনৈতিক স্বাধীনতার অর্থ অভাব থেকে মুক্তি—রুজভেল্ট

বহুনির্বাচনি প্রশ্নোত্তর 
প্রিয় শিক্ষার্থীরা, আজ দেওয়া হলো পৌরনীতি বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর।
অধ্যায়-৬
১. আইনের উৎস কয়টি?
ক. ৪টি খ. ৫টি গ. ৬টি ঘ. ৭টি
উত্তর: গ. ৬টি

২. ল অব দ্য কনস্টিটিউশনস গ্রন্থের রচয়িতা কে?
ক. লাস্কি খ. কোক গ. হল্যান্ড ঘ. ডাইসি
উত্তর: ঘ. ডাইসি

৩. ‘জনমত আইনের অন্যতম উৎস’—এ কথাটি কে বলেছেন?
ক. অপেনহেম খ. ডাইসি গ. লাস্কি ঘ. গেটেল
উত্তর: ক. অপেনহেম
৪. ‘অর্থনৈতিক স্বাধীনতার অর্থ অভাব থেকে মুক্তি’—উক্তিটি কার?
ক. রুজভেল্ট খ. লাস্কি গ. অস্টিন ঘ. হবস
উত্তর: ক. রুজভেল্ট
৫. নাগরিকের স্বাধীনতার রক্ষা করে কে?
ক. বিচার বিভাগ খ. সরকার
গ. সামরিক বাহিনী ঘ. সচিবালয়
উত্তর: ক. বিচার বিভাগ
৬. বেকারত্ব থেকে মুক্তি লাভ কোন ধরনের সাম্য?
ক. রাজনৈতিক খ. অর্থনৈতিক গ. সামাজিক ঘ. আইনগত
উত্তর: খ. অর্থনৈতিক
৭. ‘আইনের দৃষ্টিতে সকলে সমান’—কে বলেছেন?
ক. ডাইসি খ. হল গ. লাস্কি ঘ. স্পেনসার
উত্তর: ক. ডাইসি
৮. আইনের উৎস কোনটি?
ক. সরকার খ. শাসন বিভাগ
গ. আইন পরিষদ ঘ. আমলাতন্ত্র
উত্তর: গ. আইন পরিষদ
৯. ধর্মচর্চা কোন ধরনের স্বাধীনতার অন্তর্ভুক্ত?
ক. সামাজিক স্বাধীনতা খ. ব্যক্তিগত স্বাধীনতা
গ. রাজনৈতিক স্বাধীনতা ঘ. অর্থনৈতিক স্বাধীনতা
উত্তর: খ. ব্যক্তিগত স্বাধীনতা
১০. জীবন ধারণের জন্য প্রয়োজনীয় আর্থিক সুবিধা পাওয়ার অধিকারকে কী বলা হয়?
ক. সামাজিক স্বাধীনতা খ. ব্যক্তিগত স্বাধীনতা
গ. অর্থনৈতিক স্বাধীনতা ঘ. মৌলিক স্বাধীনতা
উত্তর: গ. অর্থনৈতিক স্বাধীনতা
১১. স্বাধীনতার রক্ষাকবচ কোনটি?
ক. প্রথা খ. আইন গ. সরকার ঘ. আইনসভা
উত্তর: খ. আইন
১২. আইনের শাসনের তাৎপর্য কী?
ক. নাগরিক অধিকার নিশ্চত করা
খ. অর্থনৈতিক নিরাপত্তা বিধান করা
গ. বসবাসের স্বাধীনতা লাভ করা
ঘ. সামাজিক নিরাপত্তা লাভ করা
উত্তর: ক. নাগরিক অধিকার নিশ্চত করা
১৩. কোন আইন সংবিধানে উল্লেখ থাকে?
ক. ফৌজদারি আইন খ. আন্তর্জাতিক আইন
গ. প্রশাসনিক আইন ঘ. শাসনতান্ত্রিক আইন
উত্তর: ঘ. শাসনতান্ত্রিক আইন।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল