পৌ র নী তি

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ দেওয়া হলো পৌরনীতি বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর।
অধ্যায়-৬
১৪. আইনের ছয়টি উৎসের কথা কে বলেছেন?
ক. প্লেটো খ. উইলোবি গ. লক ঘ. হল্যান্ড
উত্তর: ঘ. হল্যান্ড
১৫. Liber শব্দের অর্থ কী?
ক. স্বাধীনতা খ. স্বাধীনতাযুদ্ধ গ. সাম্য ঘ. স্বাধীন বা মুক্ত
উত্তর: ঘ. স্বাধীন বা মুক্ত
১৬. আইনের ইংরেজি প্রতিশব্দ ‘Law’ শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
ক. ল্যাটিন শব্দ খ. গ্রিক শব্দ
গ. দেশীয় শব্দ ঘ. টিউটনিক শব্দ
উত্তর: ঘ. টিউটনিক শব্দ
১৭. আইনকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে?
ক. দুই শ্রেণীতে খ. তিন শ্রেণীতে
গ. চার শ্রেণীতে ঘ. পাঁচ শ্রেণীতে
উত্তর: খ. তিন শ্রেণীতে।
অধ্যায়-৭
১. ‘সংবিধান হলো রাষ্ট্র কর্তৃক পছন্দকৃত জীবনপ্রণালি’।— উক্তিটি কার?
ক. সক্রেটিস খ. প্লেটো গ. অ্যারিস্টটল ঘ. লর্ড ব্রাইস
উত্তর: গ. অ্যারিস্টটল
২. লিখিত সংবিধানের গুণ কোনটি?
ক. বিপ্লবের সম্ভাবনা কম খ. জনগণের চাহিদা মিটে
গ. গণঅসন্তোষ দেখা দেয় না ঘ. সুস্পষ্ট
উত্তর: ঘ. সুস্পষ্ট
৩. ‘সংবিধান হলো কতকগুলো নিয়মের সমষ্টি, যা দ্বারা শাসকের ক্ষমতা, শাসিতের অধিকার এবং উভয়ের মধ্যে সম্পর্কের সামঞ্জস্য বিধান করা হয়।’—উক্তিটি কার
ক. অ্যারিস্টটল খ. ডাইসি গ. অস্টিন ঘ. সি এফ স্ট্রং
উত্তর: ঘ. সি এফ স্ট্রং
৪. সংবিধান কী?
ক. রাষ্ট্রের লিখিত রূপ কি হবে তার নিয়ম
খ. বিচার ও শাসন বিভাগের নিয়ম
গ. জনগণ দ্বারা পরিচালিত শাসনব্যবস্থা
ঘ. রাষ্ট্র পরিচালনার জন্য লিখিত ও অলিখিত নিয়মাবলির সমষ্টি
উত্তর: ঘ. রাষ্ট্র পরিচালনার জন্য লিখিত ও অলিখিত নিয়মাবলির সমষ্টি
৫. ‘রাষ্ট্রের মৌলিক প্রতিষ্ঠানসমূহের মধ্যে পরস্পরের সম্বন্ধই হলো সংবিধান’।—উক্তিটি কার?
ক. ডাইসির খ. ফাইনারের গ. গেটেলের ঘ. লাস্কির
উত্তর: খ. ফাইনারের
৬. কোন দেশের সংবিধান অলিখিত?
ক. বাংলাদেশের সংবিধান খ. ভারতের সংবিধান
গ. ব্রিটিশ সংবিধান ঘ. মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান
উত্তর: গ. ব্রিটিশ সংবিধান।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক